1. admin@dailysromikbarta.com : admin :
  2. okebepu@merepost.com : Apple iPhone 15 Free hs511a0438241f686eee42e6d14c1290a4 :
  3. dextlawnperre1983@promysjennyj-3d-skaner67.store : cleveland20h :
  4. blanket@arrocio.com : felixleone5 :
  5. hhnbbee3@morozfs.store : julianevenables :
  6. outoutworsi1971@stomatolog4-3d-printery.store : kentf7274674762 :
  7. grand@qesraos.com : margueritechan :
  8. raymondgrier67@sime.rixyle.com : raymondgrier :
  9. cost@jolbeen.com : thadwampler17 :
  10. tolgacan@em2.thematinggrounds.com : TolgaGeady :
ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
আপডেট সংবাদঃ
Logo মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা Logo নির্বাচনে অংশ নেবে না কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ Logo ‎এমআরইউ নির্বাচনে প্রচার সম্পাদক হলেন তরুণ সাংবাদিক ইসমাইল হোসেন Logo প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখলের অভিযোগ: শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo বজ্রপাতের ঝুঁকি কমাতে আগাম সতর্কতা ব্যবস্থায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান Logo হাদি হত্যাচেষ্টা: মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার Logo পরবর্তি নতুন প্রধান বিচারপতি কে হচ্ছেন ? Logo ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড Logo ভারত সরকার অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে Logo আরও তিন বছর বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া

নির্বাচনে অংশ নেবে না কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ

ডেস্ক রিপোর্ট

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীফাইল ছবি

সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ। দলটির পক্ষ থেকে আজ শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা থেকেই কৃষক শ্রমিক জনতা লীগের জন্ম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই ধরনের নির্বাচনী পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জানমালের নিরাপত্তাহীনতা এবং সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।’

কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, গত ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবীর কাদের সিদ্দিকী দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের রাজনীতিতে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তিনি ২০০১ সালে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের হয়ে প্রথম এমপি নির্বাচিত হন। এর আগে তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে এমপি হয়েছিলেন। এরপর ২০০৮ ও ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকী বিএনপি জোট থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।

এবার কৃষক শ্রমিক জনতা লীগের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে সখীপুর ও বাসাইলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ আসনে কাদের সিদ্দিকীর একটি বিশাল ভোটব্যাংক আছে। এবার আওয়ামী লীগও নেই। ফলে বিপুল ভোটে তিনি নির্বাচিত হতেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত হচ্ছে বড় কথা। আমরা দলীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ২৫০ বার পড়া হয়েছে

নির্বাচনে অংশ নেবে না কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ

আপডেট সময় : ১০:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫